জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সার্কিট হাউজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।